
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুরে জেলা সমাজসেবা কার্যালয়ের সাবেক উপ-পরিচালক বর্তমানে নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক (৫৪) শনিবার প্রায় সন্ধ্যা ৬টা ৫৭মি: দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমের দ্বিতীয় নামাযে জানাযা ১৯ জুলাই রোববার সকাল ১১টায়, ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী তার নিজ গ্রামে অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হবে। মরহুমের প্রথম জানাজার নামাজ শনিবার রাত ১১টায়, দিনাজপুর শহরের সুইহারি লিচু বাগান বাইতুল মামুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এদিকে দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সাবেক উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক এর মৃত্যুতে বর্তমান উপ পরিচালক মোঃ আব্দুল মতিন, সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন এবং দিনাজপুর শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম। এছারাও দিনাজপুরের স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা রাণীরবন্দর শান্তি সংঘ (রাশাস) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান সহ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন খাসসামায় ভিডিপি সদস্যদের রেইনকোট-টর্চলাইট বিতরণে- চেয়ারম্যান লিটন,,
Leave a Reply