
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুরের খাসসামার ৬ নং গোয়ালডিহি ইউনিয়নে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে রেইনকোট ও টর্চ লাইট বিতরণ করা হয়। খানসামা উপজেলার ৬ নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের আওতাধীন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে রেইনকোট ও টর্চ লাইট বিতরণ করা হয়েছে।
পেশাগত দায়িত্ব পালনকালে দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে সুরক্ষা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন লিটন। এ সময় তিনি তার বক্তব্যে বলেন,”আনসার ও ভিডিপি সদস্যরা আমাদের এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন জরুরি সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের কাজের সুবিধার্থে এবং বৃষ্টি বা দুর্যোগের সময় যেন তারা নিরাপদে দায়িত্ব পালন করতে পারেন,সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।”রেইনকোট টর্চলাইট বিতরণ কার্যক্রমে চেয়ারম্যানের পাশাপাশি সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
তারা ইউনিয়নের আনসার ও ভিডিপি সদস্যদের হাতে রেইনকোট টর্চ লাইট তুলে দেন। উপস্থিত সদস্যরা ইউনিয়ন পরিষদের এই মানবিক সহায়তার জন্য চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।
আরও পড়ুন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক ফরিদুল মোস্তফার মামলা প্রত্যাহারের দাবি
Leave a Reply