
স্টাফ রিপোর্টার মোঃমোরশেদ আলম চৌধুরী
টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেব শ বর্ডার গার্ড (বিজিবি)। এরই ধারাবাহিকতায় আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দ্বিতীয় ধাপে আলীকদম উপজেলার বন্যাকবলিত আরও ৯০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।
সোমবার (১৩ জুলাই ২০২৬) আলীকদম উপজেলার দুর্গত এলাকায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পিএসসি-এর নেতৃত্বে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
বিজিবি জানায়, নিম্নচাপ ও টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে প্রথম ধাপে যেসব পরিবার ত্রাণসামগ্রী পায়নি, তাদের অন্তর্ভুক্ত করে দ্বিতীয় ধাপে এই সহায়তা দেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় চাল, ডাল, তেল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আলীকদম ব্যাটালিয়ন জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বন্যাদুর্গত মানুষের সহায়তায় তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদবির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার পৃথক পৃথক অভিযানে ভারতীয় মাদক আটক।
Leave a Reply