
আসাদুর রহমান হাবিব ফুলবাড়ী(দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক সীমান্তে নিরাপত্তা জোরদার,পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বিজিবি।
গতকাল রবিবার ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধীনাস্থ খানপুর বিওপি ও আমতলী বিওপির অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দুইটি পৃথক পৃথক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় এসব মালামাল আটক করে।
আটককৃত চোরাচালানী মালামাল এর মধ্যে রয়েছে ২ হাজার ৪শত পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ২শত ৩৭ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ যাঁর আনুমানিক সিজার মূল্য ২লক্ষ ২৭ হাজার ৫৫০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ আরিফ-উজ জামান পিএসসি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ভারতীয় পুশইন প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রতিনিয়ত চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসামি আটকসহ ভারতীয় মাদকদ্রব্য এবং বিভিন্ন চোরাচালানী আটক করা হচ্ছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন আমতলীতে এনএসএসের ‘ইয়ুথ কেয়ার’ প্রকল্পের পরিচিতি সভা
Leave a Reply