
নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার তিনটি ইউনিয়ন বিএনপির কাউন্সিল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার (৯ জুলাই) কুড়িগ্রাম জেলা বিএনপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজিবপুর উপজেলার তিন ইউনিয়ন বিএনপির কাউন্সিল কার্যক্রম নিয়ে বিভিন্ন অভিযোগ জেলা বিএনপির কাছে পৌঁছায়। অভিযোগগুলো পর্যালোচনা করে জেলা বিএনপি দেখতে পায় যে, কাউন্সিল প্রক্রিয়া দলীয় গঠনতন্ত্র, সাংগঠনিক নীতিমালা এবং প্রচলিত নিয়মাবলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে পরিচালিত হচ্ছে না।
এ অবস্থায় সংগঠনের স্বার্থে এবং একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কাউন্সিল নিশ্চিত করার লক্ষ্যে রাজিবপুর উপজেলার তিন ইউনিয়নের কাউন্সিল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, অভিযোগসমূহ যথাযথভাবে যাচাই-বাছাই করে পরবর্তী সময়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে। দলের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়সারবাদ স্বাক্ষর করেন।
Leave a Reply