
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুরে বীরগঞ্জ থানার সিংড়া আদিবাসী পাড়ায় বিদ্রোহ দিবস উদযাপন সম্পন্ন হয়েছে।
দিনাজপুরের বীরগঞ্জ থানার সিংড়া আদিবাসী পাড়ায় ভিলেজ সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ভিএসডিএ)-
এর আয়োজনে সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা,পিপিএম ।
অনুষ্ঠানে শুরুতে সাঁওতাল সম্প্রদায়ের সদস্যরা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন। তিনি মঙ্গলবার শিশু-কিশোরদের সঙ্গে সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে কেক কাটেন এবং ঐতিহ্যবাহী তীর নিক্ষেপ প্রতিযোগিতা উপভোগ করেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে সাঁওতাল বিদ্রোহের ইতিহাস ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি সম্প্রীতি,পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সকল জাতিগোষ্ঠীর সমঅধিকার ও শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন।
পাশাপাশি তিনি সমাজে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে সকলের সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল হালিম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),
জনাব শাওন কুমার সরকার,
অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল),অফিসার ইনচার্জ,
বীরগঞ্জ থানা,জেলার এবং সাঁওতাল সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
আরও খবর: দিনাজপুরে হাবিপ্রবির তিন হলে মাসে বিক্রি-৪ লাখ টাকার সিগারেট,,
Leave a Reply