
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুরে ৩লাখ ৮৫ হাজার শিশু পাচ্ছে একটি করে ভিটামিন”এ”ক্যাপসুল
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে দিনাজপুরের ১০৩টি ইউনিয়ন পরিষদ এবং ৯টি পৌরসভা এলাকায় এবার ৩লাখ ৮৫ হাজার ২২১জন শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল।
বয়স ভেদে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের সবুজ রঙ্গের এবং ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি শিশুকে খাওয়ানো হচ্ছে একটি করে লাল রঙ্গের ক্যাপসুল। রোববার সকালে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে টানা ক্যাম্পেইন।
এজন্য সারা জেলায় খোলা হয়েছে ২ হাজার ৬১৬টি কেন্দ্র। লক্ষ্যমাত্রা সফল করতে মাঠে কাজ করছেন স্বাস্হ্য বিভাগের চিকিৎসক স্বেচ্ছাসেবী ৫ হাজার ৮৪৪জন স্বাস্হ্য কর্মী।প্রাকৃতিক ভাবে পাওয়া গেলেও শিশুদের ভিটামিন”এ”ক্যাসুপল খাওয়ানোয় গুরুত্ব সরকারসহ সংশ্লিষ্ট অভিভাবেরা। দিনাজপুর পৌরসভায় ক্যাম্পেইন শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। এ সময় পৌর প্রশাসকের দ্বায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন,ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ গোলাম রাসুল রাখিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন কাহারোলে জাতীয় ভিটামিন “এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন ।।
Leave a Reply