1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

রাজিবপুরে ‘মানবতার ফেরিওয়ালা’র আড়ালে, অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪২ বার পঠিত
60

নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা-এর কোদালকাটি ইউনিয়ন এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আবাদি জমি, বসতভিটা ও নদীতীরবর্তী এলাকার পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, কোদালকাটি ইউনিয়নের বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান মাস্টার নিজেকে বিভিন্ন সময় মানবতার সেবক বা ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে উপস্থাপন করলেও পর্দার আড়ালে অবৈধ ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের সঙ্গে জড়িত রয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগ রয়েছে, নদীর পানি কমে গেলে তিনি লোক দেখানোর জন্য কিছু এলাকায় কাশবন রোপণ, কয়েকটি বাঁশ দিয়ে অস্থায়ী পারাপারের ব্যবস্থা এবং সীমিত পরিসরে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করলেও অন্যদিকে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে এলাকার কৃষিজমি ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ পরিবর্তিত হচ্ছে। এতে নদীভাঙন বেড়ে গিয়ে ফসলি জমি, গাছপালা এবং বহু পরিবারের বসতভিটা হুমকির মুখে পড়েছে। ভবিষ্যতে এ অবস্থা চলতে থাকলে পুরো এলাকার পরিবেশ ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

এ অবস্থার প্রতিবাদে শনিবার (২০ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে কোদালকাটি ইউনিয়নের বিভিন্ন এলাকার শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মানবসেবার আড়ালে অবৈধ বালু ব্যবসা পরিচালনা করে এলাকার মানুষের ক্ষতি করা হচ্ছে।

বক্তারা বলেন, “অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে আমাদের আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ঘরবাড়িও হুমকির মুখে রয়েছে। দ্রুত এসব কার্যক্রম বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।”

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের কাছে অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং কোদালকাটি ইউনিয়নের নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

আরও খবর:আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park