
কিশোরগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ কার্যক্রম কিশোরগঞ্জে শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টা থেকে কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রথম দিনে নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী অংশগ্রহণকারী প্রার্থীদের প্রাথমিক শারীরিক মাপ, যেমন উচ্চতা, বুকের মাপ ও ওজন পরিমাপের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। শত শত চাকরিপ্রার্থী এ কার্যক্রমে অংশ নেন।
নিয়োগ কার্যক্রমের শুরুতেই কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জেলা পুলিশ লাইন্স মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। প্রতিটি প্রার্থীর শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করা হচ্ছে।
এ বিষয়ে জেলা পুলিশ জানায়, এ নিয়োগে কোনো ধরনের সুপারিশ, তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। শুধুমাত্র মেধা, যোগ্যতা এবং নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতেই প্রার্থীদের মূল্যায়ন করা হবে।
সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়েছে। যেসব প্রার্থী কাগজপত্র যাচাই এবং শারীরিক মাপে উত্তীর্ণ হয়েছেন, তারা পরবর্তী ধাপের পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
কিশোরগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাংলাদেশ পুলিশে অন্তর্ভুক্ত করাই তাদের লক্ষ্য।
আরও খবর:
Leave a Reply