1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

ফুলবাড়ীতে মাদকবিরোধী জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১০৩ বার পঠিত
129

আসাদুর রহমান হাবিব ফুলবাড়ী(দিনাজপুর)

মাদকমুক্ত ফুলবাড়ী চাই এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৭ জুন সকাল ১১ টায় ফুলবাড়ী মাদক নির্মূল কমিটির আয়োজনে ফুলবাড়ী উপজেলা বিএনপির স্থানীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্থানীয় নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশীদ আলম মতি তিনি বলেন সমাজ থেকে মাদকের ভয়াবহতা নির্মূল করে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে এবং শহর বন্দর গ্রাম অঞ্চলের প্রতিটি অলি গলি থেকে মাদকের যে উৎপাত বৃদ্ধি পেয়েছে তা আমাদের শক্ত হাতে দমন করতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন যুক্ত রাজ্য বিএনপির সহ-সভাপতি ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যাক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান তিনি বলেন বর্তমান সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের সন্তানদের ক্রীড়ামুখী করে গড়ে তুলতে হবে আর এর জন্য চাই আমাদের জনসচেতনতা।

তিনি আরও বলেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিজিবি’র কড়া নিরাপত্তা উপেক্ষা করেও প্রতিনিয়ত দেশে মাদকদ্রব্যের চোরাচালান পাচার করছে চোরাকারবারীরা আর এইসব চোরাচালান দেশের বিভিন্ন জেলা উপজেলাগুলোতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যুবসমাজ ধ্বংসে পরিণত হচ্ছে।
আমরা পরিশেষে দেশের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ বিজিবি সেনাবাহিনী র‌্যাবের প্রতি আহ্বান করছি আপনারা আর একটু কঠোর হোন মাদকের হাত থেকে দেশের যুবসমাজকে রক্ষা করুন।

দেশে মাদক নির্মূল করতে হলে আইনশৃঙ্খলার পাশাপাশি জনসচেতনতা জরুরী বলেও মনে করেন ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।
এ সময় ফুলবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও এলুয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম
ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান সাবেক ছাত্রনেতা মুর্তজা হক অষ্টিন যুবদল নেতা বেলাল উদ্দিন ডেভিড আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোন্নাফ মুকুল এবং ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ ফুলবাড়ী সচেতন নাগরিক সমাজের নারীপুরুষেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন রাজিবপুরে বিধবা মামীকে ধর্ষণের চেষ্টা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park