মোঃ আশরাফুল হক বাবু
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধ: টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কৃতি সন্তান ও দেশের প্রখ্যাত চিকিৎসক-শিক্ষাবিদ প্রফেসর ডাঃ নন্দ দুলাল সাহা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) পদে নিযুক্ত হয়েছেন।
তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির খবরে নাগরপুরবাসীসহ শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
দীর্ঘদিনের চিকিৎসাসেবা, দক্ষ প্রশাসনিক অভিজ্ঞতা এবং চিকিৎসা শিক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
তাঁর নেতৃত্বে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সেবার মান ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রফেসর ডাঃ নন্দ দুলাল সাহার এ সাফল্যে টাঙ্গাইল জেলার নাগরপুরবাসী গর্বিত। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁর এই নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নাগরপুরের গর্ব ও অহংকার প্রফেসর ডাঃ নন্দ দুলাল সাহাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ পাওয়ায় জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করছি। 🌹💐
আরও পড়ুন পর্তুগালে বেনজিরের অবৈধ সম্পত্তি ফিরিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে ; ড. জিয়া উদ্দিন হায়দার
Leave a Reply