
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ বিএসএফ এর পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
সীমান্ত আইন ও দ্বিপাক্ষিক প্রক্রিয়া উপেক্ষা করে সাতক্ষীরা সীমান্তে কথিত ‘বাংলাদেশি’ পরিচয়ে লোকজনকে পুশইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতের উত্তর চব্বিশ পরগণার হাকিমপুর সীমান্ত এলাকায় জড়ো করা হয়েছে শতাধিক ব্যক্তিকে। সীমান্তের উপাড় থেকে পাওয়া তথ্যমতে, প্রথমে ১১০ জনকে একটি শেল্টার হোমে রাখা হয় এবং বুধবার সকাল পর্যন্ত আরও প্রায় ৭০ জন সেখানে যোগ হওয়ায় বর্তমানে প্রায় ১৮০ জন বিএসএফের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে ভারতে অবৈধভাবে অবস্থানের অভিযোগ আনা হয়েছে। এদিকে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানিয়েছেন,সীমান্তে পুশইনের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। রাতভর টহল জোরদার করা হয়েছে এবং সীমান্তের যেকোনো অংশ দিয়ে পুশব্যাকের চেষ্টা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে বলেন,“সীমান্ত আইন না মেনে কাউকে পুশইন করতে দেওয়া হবে না।”বর্তমানে সাতক্ষীরা সীমান্তজুড়ে বিজিবির নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। পরিস্থিতি ঘিরে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
আরো পড়ুনঃ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা পৌঁছালো বীরগঞ্জের ৩৩১জন দরিদ্র মানুষের ঘরে
Leave a Reply