
মোঃ লিটন ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৭ নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম ইউনিয়নের সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও “ঈদ মোবারক” জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা, মানবতা ও আত্মত্যাগের মহান শিক্ষা দেয়। কোরবানির প্রকৃত তাৎপর্য হৃদয়ে ধারণ করে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে।”
তিনি আরও বলেন, ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন ধনী-গরিব নির্বিশেষে সবাই সেই আনন্দে সামিল হতে পারে। সমাজে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বজায় রেখে একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম দেশ ও জাতির অব্যাহত সুখ, শান্তি, উন্নয়ন এবং সকল মানুষের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।
তিনি বলেন, “আসুন, ঈদের শিক্ষা ধারণ করে হিংসা-বিদ্বেষ ভুলে মানবতার কল্যাণে সবাই একসাথে কাজ করি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের সমাজ ও দেশ।”
ঈদ মোবারক।
আরো পড়ুনঃ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মোঃ লাইসুর রহমান
Leave a Reply