
নিজস্ব প্রতিবেদক,ফজলুর রহমান:
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ইশানীয়া ইউনিয়নের মুরারীপুর গ্রামে পুকুরে মাছ ধরার সময় একটি কষ্টি পাথরের মুর্তি পাওয়ার খবর আসে বোচাগঞ্জ থানা পুলিশের কাছে। দিনাভর চেষ্টার পর পরিত্যাক্ত অবস্থায় ধান ক্ষেত হতে বিষ্ণু মুর্তিটি উদ্ধার করে পুলিশ।
২৬ মে মঙ্গলবার সকাল ১০টা হতে মুর্তি উদ্ধার অভিযান শেষ হয় রাত সাড়ে ১০টায়। এসআই (নিঃ) লিখন কুমার মন্ডল জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানতে পারে ইশানিয়া ইউনিয়নের দক্ষিণ মুরারীপুর গ্রামে জনৈক মোঃ সাইদ চৌধুরীর ধানের জমির আইলের উপর একটি কষ্টি পাথরের মূর্তি পড়ে আছে। বিষয়টি উক্ত অফিসার থানার ওসি মো. মিজানুর রহমান কে জানালে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠায়। এসআই (নিঃ) লিখন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইশানিয়া ইউনিয়নের দক্ষিণ মুরারীপুর গ্রামের জনৈক মোঃ সাইদ চৌধুরীর ধানের জমির আইলের উপর হতে প্রায় ১১কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মুর্তি উদ্ধার করে থানায় নিয়ে আসে। যার অনুমানিক মুল্য প্রায় ১১ লক্ষ টাকা। এবিষয়ে বোচাগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে জিডি নং-১৩৩৯।
Leave a Reply