1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক, ডাংধরায় ধর্ষনের অভিযোগ, মামলা, অতপর….. ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

রক্তাক্ত লামা: যাত্রীবেশে চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭৩ বার পঠিত
100

স্টাফ রিপোর্টার মোঃ মোর্শেদ আলম চৌধুরী

বান্দরবানের লামা উপজেলায় আবারও ভয়ংকর ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

যাত্রীবেশে উঠে এক সিএনজি চালককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

বুধবার (২০ মে) রাত আনুমানিক ৭টার দিকে উপজেলার ফাইতং বদর টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সিএনজি চালক নুর আলম (৩০) লামা পৌরসভার ১নং ওয়ার্ড টিটি অ্যান্ড ডিসি এলাকার ছোট মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় লামার গজালিয়া সিএনজি স্টেশন থেকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি যাত্রী পরিচয়ে নুর আলমের সিএনজিতে ওঠে।

ফাইতং বদর টিলা এলাকার নির্জন স্থানে পৌঁছানোর পর তারা চালকের ওপর হামলা চালায়। একপর্যায়ে নুর আলমকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে সিএনজিটি নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে লামা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণ ও গভীর আঘাতের কারণে তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ এবং পরিবহন চালকদের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে।

তাদের প্রশ্ন— নির্জন সড়কে নিরাপত্তা কোথায়? যাত্রীবেশে সংঘবদ্ধ অপরাধীরা যদি এভাবে হামলা চালাতে পারে, তাহলে সাধারণ চালক ও যাত্রী কতটা নিরাপদ?

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া সিএনজি উদ্ধারে অভিযান চলছে।

স্থানীয়দের দাবি— শুধু তদন্ত নয়, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও ঝুঁকিপূর্ণ সড়কে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন দিনাজপুরে দুই ফিক্সড চিমনি ইটভাটা গুঁ’ড়ি’য়ে দিল পরিবেশ অধিদপ্তর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park