
নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুইটি অবৈধ ফিক্সড চিমনি ইটভাটা গুঁ’ড়ি’য়ে দেওয়া হয়েছে। নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রুনায়েত আমিন রেজা এবং দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন নাহার সীমা।
অভিযানে উপজেলার A O Lইটভাটার মালিক আনোয়ার হোসেন এবং M M B ইটভাটার মালিক মোঃ লিয়াকতের মালিকানাধীন দুইটি ফিক্সড চিমনি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশগত ছাড়পত্র ছাড়া পরিচালিত অবৈধ ফিক্সড চিমনি ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকা থেকে আসা পরিবেশ অধিদপ্তরের বিশেষ টিম সরাসরি এ অভিযান পরিচালনা করে।
এ সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরও পড়ুন ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা
Leave a Reply