
নরসিংদী জেলা প্রতিনিধিঃসভাপতি শেখ মানিক, সম্পাদক আবিল নরসিংদীর শিবপুর উপজেলায় স্থানীয় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে শিবপুর উপজেলা প্রেসক্লাব’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। একইসাথে আগামী দু’ বছরের জন্য (২০২৬-২০২৮) সংগঠনটির ৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে দৈনিক কালবেলা পত্রিকার শিবপুর উপজেলা প্রতিনিধি আবদুর রব শেখ মানিক সভাপতি ও রাজধানী টিভির শিবপুর উপজেলা প্রতিনিধি আবুল হোসেন আবিল সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
সোমবার ( সোমবার ১১ মে -২০২৬ ইং) রাতে উপজেলা মোড়ে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভায় সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদি এই নতুন কমিটি গঠন করা হয়।
কমিটিতে অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি স্থানীয় দৈনিক নরসিংদীর কাগজের উপজেলা প্রতিনিধি বাশির আহম্মেদ ।
যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক নরসিংদীর সারাদিনের মো: সজিব মিয়া, কোষাধ্যক্ষ দৈনিক সকাল বেলা প্রতিনিধি সুরুজ মিয়া, প্রচার ও দপ্তর সম্পাদক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মাসুদুল আলম রিপন ও নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন শিমু আক্তার।
কমিটি গঠনের পর উপস্থিত সাংবাদিকরা উপজেলা প্রেসক্লাবের সাফল্য কামনা করেন এবং মুক্ত, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার ব্যক্ত করেন।
আরো পড়ুনঃ দিনাজপুরের বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধনে: জাতীয় সংসদ সদস্য জনাব মনজুরুল ইসলাম
Leave a Reply