1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

আরইউটিডিপি উদ্যোগে ঝিকরগাছা পৌরসভায় কপোতাক্ষ নদ কেন্দ্রিক বৃহৎ পর্যটন প্রকল্প

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩০ বার পঠিত
43

যশোর প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা পৌরসভা আধুনিক, পরিবেশবান্ধব ও উন্নয়নমুখী রোল মডেল নগরীতে পরিণত হওয়ার পথে অগ্রসর হচ্ছে। এ লক্ষ্যে ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদকে কেন্দ্রিক একটি নান্দনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কপোতাক্ষ নদ ঘিরে এই উদ্যোগ স্থানীয় অর্থনীতি ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে আশা করা হচ্ছে।
এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ঝিকরগাছা পৌরসভার সার্বিক অবকাঠামো ও নগর ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। পাশাপাশি দীর্ঘমেয়াদে পৌরসভার নিজস্ব আয়ের একটি বড় উৎস হয়ে উঠতে পারে পর্যটন খাত। বিশেষ করে ফুল পর্যটন কেন্দ্রিক ভ্রমণকারীদের আগমন।
মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিনিয়োগ পরিকল্পনা, পৌর উন্নয়ন পরিকল্পনা ও সিআরএপি বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ।
কর্মশালায় ঝিকরগাছা পৌরসভার উদ্যোগে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রকৌশলী, বিশেষজ্ঞ ও রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন।
স্বাগত বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা এবং সহকারী প্রকৌশলী ইদ্রিস আলী সরদার।
বক্তব্য রাখেন, পৌর সহায়ক কমিটির সদস্য ও ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ জালাল আলম, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম রাকিব, প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিউর রহমান, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, আরইউটিডিপি প্রকল্পের নগর পরিকল্পনাবিদ মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় প্রকল্প বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোকপাত করেন সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোঃ জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ
মোঃ আল আমিন, আর্কিটেক আজমিরা আক্তার, আর্কিটেক ফারহানা ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ,পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আরমান হোসেন কাকন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ, সাবেক ভাইস চেয়ারম্যান নাহিদ আক্তার, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম প্রমুখ। দিনব্যাপী কর্মশালায় টিএলসিসির সদস্যগন উপস্থিত ছিলেন।
কর্মশালায় এই প্রকল্পের সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঝিকরগাছা পৌরসভাকে সহনশীল নগর অবকাঠামো ও পরিষেবা সমূহের পরিধিবৃদ্ধি করা,নির্বাচিত স্থানগুলোর ব্যবস্থাপনার দক্ষতা জোরদার করা, পরিচালন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমসহ মৌলিক নগর পরিষেবা বৃদ্ধি করা, নগর সমূহের সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং নিজস্ব উৎস থেকে আয় বৃদ্ধির কার্যক্রম জোরদার করা,পরিকল্পনা প্রনয়ণ, অর্থায়ন, বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম কার্যকর, এবং টেকসই সম্পাদনের লক্ষ্যে পৌরসভায় প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি করা এই প্রকেল্পের উদ্দেশ্য।
বাংলাদেশ সরকার এবং বিশ্ব ব্যাংকের যৌথ উদ্যোগে আরইউটিডিপি প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়ন হলে জলবায়ু সহিষ্ণু উন্নত নগর অবকাঠামো নির্মাণ ও সুবিধাদি বৃদ্ধি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park