1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন আ.লীগপন্থীদের মনোনয়নকে ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১২১ বার পঠিত
152

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র সংগ্রহে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৪ মে) বেলা তিনটার দিকে চট্টগ্রাম আদালত ভবনের আইনজীবী সমিতি ভবনের বার লাইব্রেরির প্রবেশমুখে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের অভিযোগ, বিএনপি-সমর্থিত আইনজীবীরা তাঁদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেন। তবে বিএনপি-সমর্থিত আইনজীবীদের দাবি, দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দল-সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটার দিকে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল থেকে সভাপতি প্রার্থী আবদুর রশিদের নেতৃত্বে একদল আইনজীবী মনোনয়ন ফরম সংগ্রহ করতে গেলে বার লাইব্রেরির সামনে তাঁদের আটকে দেওয়া হয়।

এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে নির্বাচন কমিশনের সদস্যরা বার লাইব্রেরির দরজা বন্ধ করে দেন। পরে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা সেখানে অবস্থান নেন।

ঘটনাস্থলে দেখা যায়, আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলার বার লাইব্রেরির সামনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতাকর্মীরা স্লোগান দেন। তাঁরা মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়ার জন্য বিএনপিপন্থী আইনজীবীদের দায়ী করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় (বার লাইব্রেরি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল।

প্রধান নির্বাচন কমিশনার রওশন আরা বিকেল চারটার দিকে জানান, নির্ধারিত সময় বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং যেকোনো প্রার্থী ফরম নিতে পারবেন। বাধা দেওয়ার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল থেকে সভাপতি প্রার্থী আবদুর রশিদ বলেন, মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে তাঁদের বার লাইব্রেরিতে প্রবেশ করতে দেওয়া হয়নি, ফলে তাঁরা ফরম সংগ্রহ করতে পারেননি। তিনি বলেন, “আমরা সাধারণ আইনজীবী হিসেবে নির্বাচনে অংশ নিতে চেয়েছি।”

অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সদস্যসচিব কামরুল ইসলাম চৌধুরী বলেন, “রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় দল-সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ নেই।”

আরও পড়ুন পীরগঞ্জে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদের মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park