
নিজস্ব প্রতিনিধি:তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় অভিযান চালিয়ে ১৭ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার ৪ মে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তি ওবায়দুল হক (৩৫), তিনি উপজেলার মির্জাপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় গোপনে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে স্থানীয়ভাবে বিভিন্ন অভিযোগও ছিল।
পুলিশ আরও জানায়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সোমবার তার নিজ বসতবাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ঘরে তল্লাশি চালিয়ে ১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
রৌমারী থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলেও তারা উল্লেখ করেন।
এ ঘটনায় গ্রেফতারকৃত ওবায়দুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সচেতন মহল পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছে।
Leave a Reply