1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ ৪ মাসের কারাদণ্ড নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির দুই দিনের রিমান্ড নড়াইলের আলিনুর হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার রংপুরে জেলা পুলিশের শাখা পরিদর্শনে ডিআইজি আমিনুল ইসলাম বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নাগরপুরে দুই কিডনি বিকল, বাঁচতে চায় বিষু ব্যাপারী

  • আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১০৫ বার পঠিত
147

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাবনাপাড়া (বেপাড়িপাড়া) এলাকার মৃত আব্দুল হামিদ ব্যাপারীর ২৭ বছর বয়সী ছেলে মোঃ বিষু ব্যাপারী দুই কিডনি বিকল হয়ে চরম শারীরিক সংকটে দিন কাটাচ্ছেন।

দীর্ঘ ছয় মাস ধরে তিনি ক্রনিক কিডনি ডিজিজ (CKD)-এর শেষ পর্যায় (ESRD)-এ আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছেন।

চিকিৎসা সূত্রে জানা যায়, বিষু ব্যাপারীর উভয় কিডনি প্রায় সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে গেছে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাড়িতেই অবস্থান করছেন এবং নিয়মিত ওষুধ সেবনের মাধ্যমে জীবনধারণের চেষ্টা করছেন।

মৃত আব্দুল হামিদ ব্যাপারী পেশায় ছিলেন চিড়ামুড়ির টানা বিক্রেতা। বাপের সেই ঐতিহ্যবাহী পেশাকেই ধারণ করে বিষু ব্যাপারীও একই ব্যবসা শুরু করেন এবং তার সামান্য আয়ের ওপরই মা মমতাজ বেগম ও দুই বোনের সংসার চলত। বড় ভাই আলাদা হয়ে যাওয়ার পর পরিবারের পুরো দায়িত্ব ছিল তার কাঁধে। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এখন পরিবারের আয়ের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

পরিবার জানায়, এখন পর্যন্ত প্রায় ১ লাখ টাকা চিকিৎসার পেছনে ব্যয় হয়েছে। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য আরও ২ থেকে ৩ লাখ টাকার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। পাশাপাশি নিয়মিত ওষুধ ও চিকিৎসা বাবদ প্রতি সপ্তাহে প্রায় ৫ হাজার টাকা খরচ হচ্ছে, যা দরিদ্র পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।

বিষু ব্যাপারীদের নিজস্ব কোনো বসতভিটা নেই। বাবনাপাড়া ওয়ার্ডের মৃত রহম আলী মেম্বার নঙ্গিনাবাড়ি মসজিদ কমিটির জায়গা ভাড়া নিয়ে তাদের বসবাসের ব্যবস্থা করে দিয়েছিলেন। সেখানেই তারা বর্তমানে কোনোমতে বসবাস করছেন।

বিষুর মা মমতাজ বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেই ছিল সংসারের একমাত্র ভরসা। এখন সে অসুস্থ হয়ে পড়ায় আমরা খুব কষ্টে আছি। চিকিৎসার খরচ চালাতে পারছি না। সমাজের বিত্তবানদের কাছে আমার ছেলেকে বাঁচানোর জন্য সাহায্যের আবেদন জানাচ্ছি।”

বিষুর স্ত্রী আমেনা বেগম বলেন, “আমার স্বামী খুব অসুস্থ। ডাক্তার বলেছেন তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। আমরা খুব কষ্টে আছি। চিকিৎসার খরচ চালাতে পারছি না। সমাজের বিত্তবানদের কাছে আমার স্বামীকে বাঁচানোর জন্য সাহায্যের আবেদন জানাচ্ছি।”

অসুস্থ বিষু ব্যাপারী বলেন, “ডাক্তার বলেছেন আমার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। আমি বাঁচতে চাই। আবার সুস্থ হয়ে মা ও বোনদের পাশে দাঁড়াতে চাই। সবাই একটু সাহায্য করুন।”

এ বিষয়ে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কুদরত আলী বলেন, “বিষু ব্যাপারীর পরিবার অত্যন্ত অসহায়। উন্নত চিকিৎসার জন্য যে অর্থ প্রয়োজন, তা তাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। আমি সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানাই।”

বর্তমান পরিস্থিতিতে পরিবারটি চরম আর্থিক সংকটে রয়েছে। মানবিক এই সময়ে সমাজের সহৃদয় ও বিত্তবান ব্যক্তিদের কাছে বিষু ব্যাপারীর জীবন বাঁচাতে এগিয়ে আসার জন্য আকুল আবেদন জানিয়েছেন এলাকাবাসী। সহায়তা পাঠানোর বিকাশ (পারসোনাল): ০১৭৮৫৭৭২৬৮৫

শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিহিংসা এবং ষড়যন্ত্রমূলক অভিযোগে মবের শিকার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park