1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

নরসিংদীতে ৫০০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৯২ বার পঠিত
126

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদীর বেলাব ও রায়পুরা উপজেলায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে মাদক সংশ্লিষ্টতার প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে।

ডিবির একটি সূত্র জানায়, রোববার (২৭ এপ্রিল) দুপুরে রিকুইজিশনকৃত একটি মাইক্রোবাসযোগে বেলাব ও রায়পুরা থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবির একটি চৌকস দল।

একই দিন বিকেল আনুমানিক ৫টা ৫ মিনিটে রায়পুরা থানার লোচনপুরা বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বেলাব থানার বারৈচা বাজার এলাকা থেকে এক ব্যক্তি মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে খামারেরচর এলাকায় প্রবেশ করছে।

পরে ডিবি সদস্যরা খামারেরচর এএনএম জামে মসজিদের সামনে অবস্থান নেন। সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী সেখানে পৌঁছালে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. জীবন মিয়া (২৮)।

তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্ডিবের মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং নরসিংদীর বেলাব থানায় কর্মরত এক কনস্টেবল।

তল্লাশিকালে তার ট্রাউজারের পকেটে থাকা একটি সিগারেটের প্যাকেটের ভেতরে রাখা তিনটি জিপার ব্যাগ থেকে মোট ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। এসময় তার ব্যবহৃত নীল রঙের একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল ১১-৬২৯২) জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কনস্টেবল জীবন মিয়া স্বীকার করেছেন যে, বিক্রয়ের উদ্দেশ্যেই তিনি এসব ইয়াবা বহন করছিলেন।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৩৮ ধারায় বেলাব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার ডিবি পুলিশের ওপর ন্যস্ত রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আটক পুলিশ সদস্য দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারক বলেন, “ডিবির মাধ্যমে বিষয়টি জানার পর আমরা অবগত হয়েছি। এ ঘটনায় অন্য কোনো সদস্য জড়িত আছেন কি না, তা গুরত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। কেউ জড়িত থাকলে তার বিরদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও জানান, পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন নড়াইলে ৩৮ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park