
পলাশ সোনারগাঁও প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ধৃত আসামিরা হলেন— মাহস (৩০), পিতা- ইসলাম; সিরাজুল (৩০), পিতা- আলি আহম্মদ; এবং মো. শাহজাহান (৪৮), পিতা- সৈয়দ আলী। তাদের মধ্যে মাহস ও সিরাজুলের বাড়ি ইসলামপুর এবং শাহজাহানের বাড়ি কাদিরগঞ্জ এলাকায়। সকলেই পিরোজপুর ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, সোনারগাঁও থানাধীন পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় তোফাজ্জল (৩৫) নামে এক ব্যক্তির গোয়ালঘরে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে কথিত ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন যশোর পৌরসভা ৬নং ওয়ার্ড জাতীয়তাবাদী চেতনার কাউন্সিলর প্রার্থী ফকরুল বিশ্বাস
Leave a Reply