
নিজস্ব প্রতিনিধি: তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর টাংরা পাড়া গ্রামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) দিনগত রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে, যা স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা আব্দুল মতিনের ছেলে করিম উদ্দিন (প্রায় ৩০) পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের একটি গাছ বাগানে গিয়ে গাছের ডালে গলায় রশি বেঁধে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা পরে বাগানে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
খবর পেয়ে রৌমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে নিহতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
নিহত করিম উদ্দিনের পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে রৌমারী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
স্থানীয়দের মাঝে এ ঘটনায় নানা আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। অনেকেই এই মৃত্যুর পেছনের কারণ জানতে আগ্রহ প্রকাশ করেছেন।
আরও খবর: নিজ এলাকায় সেবার প্রত্যয়ে খানসামা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিলেন ডা. ফেরদৌস আলম রাসেল চৌধুরী
Leave a Reply