1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির দুই দিনের রিমান্ড নড়াইলের আলিনুর হত্যা মামলার প্রধান আসামি সাতক্ষীরা থেকে গ্রেফতার রংপুরে জেলা পুলিশের শাখা পরিদর্শনে ডিআইজি আমিনুল ইসলাম বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড বাদীকে অবহিত না করে চুড়ান্ত প্রতিবেদন দিনাজপুরে সিআার মামলায় ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে থানা পুলিশ কাহারোলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭জন মাদক সেবীর জেল ও জরিমানা।। ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার রাজিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু এসপি জসিম উদ্দীনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননার মুকুট পরলেন গোবিন্দগঞ্জের ওসি মোজাম্মেল হক,

“রাজিবপুরে চিনার বাম্পার ফলন: কৃষকের মুখে আনন্দের হাসি”

  • আপডেট সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পঠিত
103

নিজস্ব প্রতিনিধি: তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় এ বছর চিনা ফসলের বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন চর ও চারাঞ্চল ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ জমিজুড়ে সবুজের সমারোহে দুলছে চিনার ক্ষেত।

অনুকূল আবহাওয়া, কম খরচ ও সহজ পরিচর্যার কারণে এ বছর অনেক কৃষকই চিনা চাষে ঝুঁকেছেন এবং আশানুরূপ ফলন পেয়ে খুশি তারা।

স্থানীয় কৃষক রফিক, করিম, ছলিম, মরিয়ম ও মর্জিনা জানান, চিনা চাষে তুলনামূলকভাবে খরচ ও শ্রম কম লাগে। অল্প বিনিয়োগেই ভালো ফলন পাওয়া যায়, যা কৃষকদের জন্য বেশ লাভজনক। তারা বলেন, ভালো ফলন হলে প্রতি একরে প্রায় ৪০ থেকে ৪৫ মণ পর্যন্ত চিনা উৎপাদন সম্ভব।

বর্তমানে প্রতি মণ চিনার বাজারমূল্য ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। অন্যদিকে প্রতি একরে চাষাবাদের খরচ মাত্র ৪ থেকে ৬ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে।

জানা গেছে, চর রাজিবপুর উপজেলায় চলতি মৌসুমে প্রায় ২ শত একর জমিতে চিনা ফসলের আবাদ হয়েছে। ফলে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

এ বিষয়ে কৃষি উপ-সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, “আমরা নিয়মিতভাবে কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং বিভিন্ন এলাকায় ক্যাম্পেইনের মাধ্যমে আধুনিক প্রযুক্তি, উন্নত মানের বীজ, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার সম্পর্কে পরামর্শ দিচ্ছি।

পাশাপাশি কখন কীভাবে চাষাবাদ করতে হবে, সে বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে। ফসলে কোনো রোগবালাই দেখা দিলে দ্রুত আমাদের জানাতে কৃষকদের উৎসাহিত করা হয়।”

এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন বলেন, “আমরা উপ-সহকারী কর্মকর্তাদের নিয়মিত মাঠ পরিদর্শনের নির্দেশনা দিয়েছি। কৃষকদের অধিক উৎপাদন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। আমিও ব্যক্তিগতভাবে মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ দিয়ে থাকি।”

সব মিলিয়ে, এ বছরের চিনা ফসলের বাম্পার ফলন রাজিবপুরের কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কৃষির এ সাফল্য ভবিষ্যতে আরও বেশি কৃষককে চিনা চাষে আগ্রহী করে তুলবে বলেও আশা করা হচ্ছে।

আরও খবর: হোসেনপুরে ফিলিং স্টেশনে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, জ্বালানির পরিমাপ ও মান পরীক্ষা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park