
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের কৃতি সন্তান, রাজিবপুর সরকারি ডিগ্রী কলেজের সাবেক সম্মানিত অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব শামসুল হক মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার সর্বস্তরের জনগণকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।
তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। তিনি বলেন, স্বাধীনতার এই মহান দিনে আমাদের সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য একযোগে কাজ করতে হবে।
একই সাথে তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে রাজিবপুর উপজেলার সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সর্বাত্মক সমর্থন কামনা করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের আন্তরিক সহযোগিতা ও সমর্থন পেলে তিনি এই উপজেলার উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।
তিনি আরও বলেন, “আমি সবসময় এই এলাকার মানুষের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। রাজিবপুর উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”
পরিশেষে তিনি মহান স্বাধীনতা দিবসের চেতনাকে ধারণ করে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
আরও খবর: স্বাধীনতা দিবসে রিপোর্টার্স ইউনিটি ভূরুঙ্গামারীর শ্রদ্ধাঞ্জলি
Leave a Reply