1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

হোসেনপুরে ফসলি জমির মাটি কাটায় আবারও অভিযান, জরিমানা ১ লাখ টাকা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১১৯ বার পঠিত
135

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির ঘটনায় আবারও ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এ সময় অভিযুক্তদের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (১৬ মার্চ) দুপুর প্রায় ২টার দিকে হোসেনপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাইছমা এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ।

অভিযানে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্থানীয় বাসিন্দা মোঃ আমিনুল ইসলাম ও আশরাফুল ইসলাম তাদের তিন ফসলি জমি কেটে মাটি বিক্রি করছেন। এতে কৃষি জমির মারাত্মক ক্ষতি হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাদের ১ লাখ টাকা জরিমানা করেন।

এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন ও দুটি লড়ি ট্রাক জব্দ করা হয়। পরে জরিমানা পরিশোধের পর সেগুলো ছেড়ে দেওয়া হয়।

জানা গেছে, একই অভিযোগে এর আগে ওই ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। তবুও তারা কার্যক্রম বন্ধ না করায় পুনরায় ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল ইসলাম, ওসি (তদন্ত) লিমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ বলেন, ফসলি জমি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধভাবে মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

হোসেনপুর থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে এবং অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

আরও পড়ুন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park