
আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বিশ্ব জাকের মঞ্জিল আটরশি রুহিয়া থানা কর্মী গ্রুপ।
শনিবার(১৪মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত রুহিয়া থানা কর্মী গ্রুপের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দরিদ্র ৩৫টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে সেমাই, চিনি ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়, যাতে দরিদ্র পরিবারগুলোও আনন্দের সাথে ঈদের উৎসব পালন করতে পারে।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় রুহিয়া থানা কর্মী গ্রুপের সদস্যরা উপস্থিত থেকে সুশৃঙ্খলভাবে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।
আরও খবর০: চট্টগ্রাম ১১নং দক্ষিণ কাট্টলীতে ৩৬ মসজিদের ইমামদের সম্মাননা অনুদান
Leave a Reply