
মোহাম্মদ মাসুদ রানা: নীলফামারীর ডিমলা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ মিনি পেট্রোল পাম্প পরিচালনা ও অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিভিন্ন ব্যক্তিকে অর্থদণ্ড করা হয়েছে।
১০ মার্চ ২০২৬ তারিখে নাউতারা ইউনিয়নে একটি অবৈধ মিনি পেট্রোল পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়। এ সময় ডিমলা উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ সঠিকভাবে হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়।
এরপর ১১ মার্চ ২০২৬ তারিখে খগাখরিবাড়ি ইউনিয়নে আরেকটি অবৈধ মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫,০০০ (পনেরো হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এছাড়া ১২ মার্চ ২০২৬ তারিখে নাউতারা ইউনিয়নে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় একজনকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), ডিমলা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজির ইসলাম ও প্রসেনজিৎ দাস উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে ডিমলা উপজেলায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও খবর: ঝিনাইদহে জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলার অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত ৮
Leave a Reply