1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

গোপালগঞ্জে নেশার টাকার লোভে বন্ধুকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৭০ বার পঠিত
110

বিশ্বজিৎ চন্দ্র সরকার : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি আইফোন ও নগদ টাকার লোভে সিয়াম (১৮) নামের একজনকে ৪ বন্ধু মিলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (৯ মার্চ) নিখোঁজের দু’দিন পর রাত ১১টার দিকে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে সিয়ামের গলিত মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মুকসুদপুর থানার এসআই মোবারক হোসেন।সিয়াম মুকসুদপুর সরকারী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং বাঁশবাড়ীয়া গ্রামের লিখন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা স্টার নিউজকে জানান, মাদকের টাকা জোগাড় করতে সিয়ামকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চার বন্ধুকে সন্দেহ করে পুলিশ। গত শনিবার অভিযুক্তরা সিয়ামকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তারা নেশাগ্রস্ত অবস্থায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করে।

হত্যার পর সিয়ামের ব্যবহৃত দামি আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়। ঘটনাটি ধামাচাপা দিতে মরদেহটি বাঁশবাড়ীয়া হাসপাতালের পেছনে কাশবন সংলগ্ন একটি পুকুরে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়।পরে অভিযুক্তরা ছিনিয়ে নেয়া আইফোনটি বোয়ালিয়া গ্রামের এক ব্যক্তির কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করে।

সিয়ামের পরিবারের সদস্যরা জানান, সিয়াম গত ৭ মার্চ থেকে নিখোঁজ ছিল। বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে সন্দেহের ভিত্তিতে বিষয়টি পুলিশকে জানানো হয়। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে এবং সন্দেহভাজন হিসেবে সিয়ামের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে।

মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন,এ ঘটনায় সিয়ামের দুই বন্ধুপারভেজ মুন্সী ও দিদার মুন্সীহত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে পুলিশ ওই পুকুরে তল্লাশি চালায়। এরপর সোমবার রাত ১১টার দিকে কচুরিপানার নিচ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি বলেন, সিয়ামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও খবর: গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park