1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

রাজিবপুরে নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পঠিত
98

নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুরে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাকের সাথে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজিবপুর উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক। সভার সভাপতিত্ব করেন রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম শামিম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান, অধ্যক্ষ মাহাবুবুর রশীদ মন্ডল, এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন,
“জনগণের কল্যাণে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাজিবপুরের দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে প্রশাসনের সকল দপ্তরের সহযোগিতা নিয়ে একসাথে কাজ করতে চাই।”তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, নদীভাঙন প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি সেবাসমূহ দ্রুত ও স্বচ্ছভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য। এজন্য তিনি সকল কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় উপস্থিত কর্মকর্তারা তাঁদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। এ সময় সংসদ সদস্য মনোযোগ সহকারে সকল বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম শামিম বলেন,

“নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে এ ধরনের মতবিনিময় সভা প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”
সভা শেষে সংসদ সদস্য সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং ভবিষ্যতে রাজিবপুরের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর : আমতলীতে ৩০০ দরিদ্র পরিবার মাঝে ইফতার সামগ্রী বিতরন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park