1. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  2. admin@dashani24.com : admin :
  3. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  4. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  5. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  6. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  7. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  8. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস রাউজান প্রেস ক্লাবের বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করলেন দানবীর আলহাজ জসিম উদ্দিন কিশোরগঞ্জে ট্রাককে পাশ দিতে গিয়ে দুর্ঘটনা, মসজিদের খতিব নিহত রাইডারের কাপড়ের ব্যাগই কেড়ে নিল দুই প্রাণ: বিরামপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নরসিংদীতে ‘মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’ রাজিবপুরে নবাগত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাকের সৌজন্য সাক্ষাৎ ইসলামপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর,কারাগারে প্রেরণ নড়াইল মিষ্টান্ন ভান্ডারকে পোড়া তৈল ব্যাবহার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা শৈলকুপায় পারিবারিক কলহের জেরে শ্যালকের মৃত্যু, আটক ২ নয়ানগরে মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে বিস্ফোরক সংবাদ সম্মেলন, দর্পন প্রপার্টিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রমজানের প্রথম দিনে নড়াইলে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

রাজিবপুরে নবাগত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাকের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০ বার পঠিত
16

নিজস্ব প্রতিনিধি তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রাম-৪ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক শপথ গ্রহণ শেষে নিজ নির্বাচনী এলাকায় প্রথমবারের মতো আগমন করে রাজিবপুরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

২০ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় পৌঁছালে স্থানীয় নেতা-কর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় রাজিবপুর উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর আমির আবুল বাশার আব্দুল লতিফসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সেক্রেটারি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নবাগত সংসদ সদস্যের আগমনকে কেন্দ্র করে রাজিবপুরের চর রাজিবপুর বটতলা এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সেখানে উপস্থিত নেতা-কর্মীরা ফুলের মালা পরিয়ে তাকে আন্তরিকভাবে বরণ করে নেন। বিশেষভাবে ২ নম্বর ওয়ার্ডের সভাপতি ক্বারী মো. আজিজুর রহমান এবং ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মৌলানা রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

সৌজন্য সাক্ষাৎকালে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, রাজিবপুর ও কুড়িগ্রাম-৪ আসনের দুর্গম চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো সমাধানে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিকে তিনি তার অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “এই এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনেই আমি আজ জাতীয় সংসদে পৌঁছেছি। আপনাদের প্রত্যাশা পূরণ করতে এবং একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
এ সময় স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, নবাগত সংসদ সদস্যের নেতৃত্বে রাজিবপুর ও আশপাশের চরাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর হবে এবং এলাকার সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকাবাসীর খোঁজখবর নেন। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আরও খবর:ইসলামপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতার জামিন নামঞ্জুর,কারাগারে প্রেরণ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park