1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

প্রেসক্লাবকে অবহিত না করেই ‘সাংবাদিক’ উল্লেখ: ইসলামপুরে মতবিনিময় সভা ঘিরে ক্ষোভ।

  • আপডেট সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৯ বার পঠিত
166

মোঃহোসন শাহ্‌ ফকির জামালপুর: ইসলামপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভাকে ঘিরে স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সভার ব্যানারে ‘সাংবাদিক’ শব্দটি উল্লেখ থাকলেও ইসলামপুর প্রেসক্লাব-এর সভাপতি ও সাধারণ সম্পাদককে আনুষ্ঠানিকভাবে অবহিত না করায় এ অসন্তোষ দেখা দেয়।

জামালপুর-২ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু ইসলামপুর উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে এ মতবিনিময় সভায় অংশ নেন। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

উপস্থিত সুধীজনরা স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান। এমপি সকল মতামত গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং ইসলামপুরকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।

তবে সভার ব্যানারে ‘সাংবাদিক’ উল্লেখ থাকা সত্ত্বেও প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে আনুষ্ঠানিকভাবে না জানানোয় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ বিষয়ে ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ বলেন, এ ধরনের আয়োজনে প্রেসক্লাবকে অবহিত না করা পেশাগত শিষ্টাচারের পরিপন্থী এবং এতে বিভ্রান্তির সৃষ্টি হয়। ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে যথাযথ সমন্বয় ও আনুষ্ঠানিক যোগাযোগের প্রয়োজন রয়েছে বলেও তিনি মত দেন।

সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন মুড়লি রেল ক্রসিংয়ে মাদ্রাসার নামে মহাসড়কে নিয়মিত চাঁদাবাজি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park