1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

কিশোরগঞ্জে ট্রাককে পাশ দিতে গিয়ে দুর্ঘটনা, মসজিদের খতিব নিহত

  • আপডেট সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩০ বার পঠিত
43

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
কিশোরগঞ্জ শহরের জজ কোর্টের সামনে শুক্রবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় মডেল থানা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কিশোরগঞ্জ সদর মডেল থানা মসজিদ-এর পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ আদায় শেষে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন গোলাম মোস্তফা। জজ কোর্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারায়। সড়কের পাশে নির্মাণাধীন ড্রেনের জন্য ফেলে রাখা বালুর স্তূপে ধাক্কা লেগে অটোরিকশাটি উল্টে যায়। এতে তিনি ও অটোরিকশা চালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমাম গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতের ছেলে সালমান ফারসি অভিযোগ করে বলেন, সড়কের ওপর অব্যবস্থাপনায় বালু ফেলে রাখা হয়েছিল এবং কোনো সতর্কতামূলক চিহ্ন ছিল না। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা থাকলে এ দুর্ঘটনা এড়ানো যেত বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বড় ধরনের আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। অটোরিকশা থেকে পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং মুসল্লিদের মধ্যে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন রাইডারের কাপড়ের ব্যাগই কেড়ে নিল দুই প্রাণ: বিরামপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park