1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

চট্টগ্রাম -৫ হাটহাজারী আসনের ১১ দলীয় প্রার্থী মাও.নাছির মুনিরের সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩২ বার পঠিত
49

মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি;

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা অনিয়ম, অসঙ্গতি, কারচুপি, জালভোট ও সূক্ষ্ম ইঞ্জিনিয়াররিংয়ের মাধ্যমে হারানো হয়েছে অভিযোগ করে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম -৫ হাটহাজারী আসনের ১১ দলীয় ঐক্য ও বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী মাওলানা নাছির উদ্দিন মুনির।

১৫ই ফেব্রুয়ারী রবিবার সকাল এগারটার দিকে তিনি এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -৫ হাটহাজারী ও বায়েজিদ (আংশিক) আসনে আমি নিরপেক্ষ কেন্দ্রগুলোতে ফলাফলে ফাস্ট হয়েছি। এর মধ্যে পোস্টাল ভোট কেন্দ্র, ১১৭ নং কেন্দ্র ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ও ১৪৩ কেন্দ্র বায়েজিদ বোস্তামি ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়।

দেশ ও বিদেশ থেকে এ আসনে সম্মানিত ভোটার যারা পোস্টাল ব্যালটে ভোট প্রদান করেছেন সে পোস্টাল ভোটের ফলাফলে আমি রিক্সা প্রতীকে পেয়েছি ২০৭০ ভোট আর আমার প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৬৬২ ভোট । ১১৭ নং কেন্দ্র ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সেনানিবাস বালুচরা, ভোটের ফলাফলে আমি পেয়েছি ২০৩ ভোট ।

আমার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১০৬ ভোট এবং ১৪৩ কেন্দ্র বায়েজিদ বোস্তামি ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় ভোটের ফলাফলে আমি পেয়েছি ২৫৮ ভোট।আমার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১৫২ ভোট ।এ ফলাফলে বিশ্লেষণে দেখা যায়, এসব কেন্দ্রগুলো সেনাবাহিণী এলাকা ও নিরপেক্ষ কেন্দ্র ছিল,তাই আমি ফাস্ট হয়েছি।যেসব কেন্দ্রে ইঞ্জিনিয়াররিংয়ের সুযোগ ছিল না।

তিনি বলেন, এ নির্বাচনে নিয়ম, অসঙ্গতি, কারচুপি ও সূক্ষ্ম ইঞ্জিনিয়াররিং নীল নংশায় রয়েছে- নির্বাচনে অবৈধ প্রিজাইডিং অফিসার নিয়োগ করা,দলীয় ট্যাগ লাগিয়ে দাঁড়ি-টুপীওয়ালা নিরপেক্ষ ও অভিজ্ঞদের বাদ দিয়ে আমার প্রতিপক্ষের পছন্দের প্রিজাইডিং ও সহকারীপ্রিজাইডিং নিয়োগ করা, কিছু দলীয় প্রিজাইডিং সহ প্রিজাইডিংদের নিয়ে ধানের শীষ প্রার্থী নিজে গোপন বৈঠক করা,ভোটের আগের দিন,আগের রাতে ও ভোটের দিন বিএনপির অস্ত্রধারী ক্যাডারদের হুমকী দামকী ভয় ভীতি প্রদর্শণ করে ভোটার ও এজেন্টদের কেন্দ্রে আসতে না দেয়া,নির্বাচন কমিশিন কর্তৃক অবৈধ হলেও ধানের শীষ প্রার্থীর ছবি ও প্রতীক সম্বলিত টি সার্ট পরে ও ব্যাচ গলায় ঝুলিয়ে শতশত ক্যাডার বাহিনী কেন্দ্রে অবস্থান করে ভোটারদের প্রভাবিত করা, সুপরিকল্পিতভাবে ভাসমান ভোটারদের ভোটগুলো ভাড়াটে লোক দিয়ে্ ব্যাপক জালভোট দেয়া, বিকাল বেলা বেশ কয়েকটি কেন্দ্রে ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ঢুকানো, অনেক কেন্দ্রে রিক্সা মার্কার এজেন্টদেরকে বের করে দেয়া, ফ্যাসিস্ট আমলের ভোটের কারিগরদের নিয়ে নতুন ও পুরাতনদের সমন্বয়ে সূক্ষ্ম ভোট ইঞ্জিনিয়াররিং ও ব্যাপক কারচুপি করা হয়।

তিনি আরে বলেন, নির্বাচন পরবর্তী গত দু’দিন ধরে মীর মো: হেলাল উদ্দিনের বাহিণী ফ্যাসিস্ট সময়ের মতো এলাকায় ১১ দলীয় জোট নেতা কর্মী ও আমার নেতা কর্মীদেরকে লাগাতার প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে।তাই তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এমতাবস্থায় প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর দ্রুত সহায়তা কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৫ হাটহাজারী বায়েজিদ আসনের ১১ দলীয় জোটের প্রধান নির্বাচন সমন্বয়ক জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহেল, খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মুফতি শিহাব উদ্দিন নেজাম ইসলাম পার্টি চট্টগ্রাম উত্তর জেলা সহ-সভাপতি মাওলানা মোঃ ঈসা ,এনসিপি হাটহাজারীর যুগ্ম সমন্বয়ক কে আই সাগর, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা রিজওয়ানুল ওয়াহিদ, নেজাম ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন রাব্বানী ,বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সিনিয়র সাধারণ সম্পাদক মাওলানা এনায়েতুল্লাহ আল মাদানী ,বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর প্রচার সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান মোহাম্মদ আনাস বিন আব্বাস ও মাওলানা দিদারুল ইসলাম।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাছির উদ্দিন মুনির বলেন, চসিক ২নং ওয়ার্ডের বার্মা কলোনী,ধনিয়াপাড়া, কাশেম কলোনী, সিএনবি কলোনীগুলোসহ সারা চসিক ও সারা উপজেলায় ব্যাপক জালভোট প্রদান করা হয়। আমার প্রতিদন্দ্বী প্রার্থী মীর হেলাল হাটহাজারী আসনের অন্তর্ভুক্ত নাজিরহাট ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।

নির্বাচনের পূর্ব মুহুর্তে চেয়ার ছেড়ে তার স্ত্রী “নওসিন আরজান চৌধুরী হেলাল” -কে ঐ কলেজ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব দেন। যার ফলে কলেজের অভ্যন্তরে ও এলাকায় ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

প্রার্থীর প্রতিষ্ঠানের শিক্ষক – কর্মচারীরা নির্বাচনে দায়িত্ব পালন করা সম্পুর্ণ অবৈধ। কিন্তু নাজিরহাট কলেজের অনেক শিক্ষক প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন। যা সম্পূর্ণ বেআইনী।

দাঁড়ি-টুপীওয়ালা ও নামাজীদেরকে দলীয় ট্যাগ দিয়ে নিরপেক্ষ ও অভিজ্ঞদের বাদ দিয়ে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং নিয়োগ করা হয়েছে। নির্বাচন অফিস এদের অনেককে নিয়োগ দিয়ে প্রশিক্ষণের জন্য চিঠি দেয়, পরে আবার কল করে প্রশিক্ষণে আসতে নিষেধ করার তথ্য রয়েছে।

কিছু বিএনপি পন্থী, দলবাজ ও দালাল প্রিজাইডিং সহপ্রিজাইডিংদের নিয়ে ধানের শীষ প্রার্থী নিজে গত ৭ ফেব্রুয়ারী রাতে হাটহাজারী পৌরসভায় একটি গোপন বৈঠক করার তথ্য রয়েছে।

যা আমি ৯ফেব্রুয়ারী সংবাদ সম্মেলন করে প্রশাসনে দৃষ্টি আকর্ষণ করলেও প্রতিকার পায়নি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন,ভোটের আগের দিন, আগের রাতে ও ভোটের দিন বিএনপির অস্ত্রধারী ক্যাডারা আমার এজেন্ট এবং ভোটারদের হুমকী দামকী মেরে ভয় দেখিয়ে কেন্দ্রে আসতে না দেয়া। এতে ভয়ে আতঙ্কে প্রাণ নাশের ভয়ে অনেকে এজেন্ট এর দায়িত্ব পালন ও ভোট দিতে আসতে পারেনি।

তিনি আরো বলেন,আমাকে হারানোর জন্য আসনের অনেকগুলো কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া হয়েছে। যেমন- ফরহাদাবাদ ৪ নং, মির্জাপুর ৮ নং , হাটহাজারী পৌরসভা ৬ নং, চিকনদন্ডী ১ নং , উত্তর মাদার্শা ৪ নং মাহলুমা কেন্দ্রসহ অনেক কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয়া হয়।

বিকাল দেড়টার পর ভেভাটার উপস্থিতি কমে যায় তখন সহকারী প্রিজাইডিং অফিসারদের জিম্মি করে ভাড়াটে লোক দিয়ে ব্যাপক জাল ভোট প্রদান করা হয়।

বিএনপি দলীয় ও পছন্দের প্রিজাইডিং নিয়োগ ও তাদের মাধ্যমে সূক্ষ্ম ইঞ্জিনিয়াররিং ও কারচুপি করা হয়। বিশেষ করে ভোটের আগের দিন, ভোটের দিন আমার ভোটার ও এজেন্টদেরকে নানাভাবে হুমকী দুমকী দেয়া হয়। যার ফলে ইচ্চা থাকা সত্বেও অনেক ভোটার ভয়ে ঘর থেকে বের হতে পারেনি।

মির্জাপুর ইউনিয়ন ৮ নং ভোটকেন্দ্র পশ্চিম সিকদারপাড়া ফোরকানিয়া মাদরাসায় আমার রিক্সা মার্কার কেন্দ্র পরিচালক মো: তারেককে বিএনপির সন্ত্রাসী জব্বারের নেতৃত্বে হামলায় গুরুতর আহত করা হয়েছে।

চিকনদন্ডি ইউনিয়নের দরবেশিয়া ৯০ নং কেন্দ্রে সন্ত্রাসী সরোয়ার কর্তৃক আমার কর্মী নজরুলকে ছুরিকাঘাত করে গুরুতর আহত কার হয় ও ফতেয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র সাবেক ছাত্রলীগ ক্যাডার বর্তমানে ছাত্রদলের বাপ্পি কর্তৃক মারুফকে, নাঙলমোডা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড়ে বিএনপি নেতা সালাউদ্দিন কর্তৃক আমার এজেন্টদের বেঁধে রেখে প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ব্যালটে ধানের শীষে সীল মারা হয়।

গত ৩রা জানুয়ারী-২০২৬ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কর্তৃক আমাকে বৈধ প্রার্থী ঘোষণা করলেও বায়েজিদ বোস্তামির জনৈক দিদারকে বাদী সাজিয়ে ৭জানুয়ারী আমার প্রার্থীতার বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করা হয়।

এ নিয়ে দীর্ঘ ১২ দিন আমাকে কোর্ট-কাচারিতে দৌড়াদৌড়ি করতে হয়।এতে করে আমার নির্বাচনী প্রচার প্রচারণার কাজ মারাত্মক ভাবে ব্যহত হয়। পরে ১৯ জানুয়ারী নির্বাচন কমিন শুনানী করে আমার প্রর্থীতা ফিরিয়ে দেন।

গত ৮ফেব্রুয়ারী চট্টগ্রাম জেলা দায়রা জর্জ বিশেষ ট্রাইবুনাল আদালতে ব্যানার অপসারণের মিথ্যা ও ভিত্বিতহীন অভিযোগে সারা দিন আমাকে কোর্টে বসিয়ে রাখা হয় ।

কিন্তু শেষ পর্যন্ত শুনানীতে তাহা প্রমান করতে ব্যার্থ হয়। অথচ তথ্য প্রমান সম্ভলিত একই অভিযোগ আমি তাহার বিরুদ্ধে দিলে তার কোন প্রতিকার পাওয়া যায়নি।

চট্টগ্রাম ৫ হাটহাজারী -বায়েজিদ আসনের রিটানিং ও সহরিটানিং অফিসার বরাবর নির্বাচন কমিশনের বিধি মোতাবেক আসনে ২০ টি বড় বিলবোর্ড লাগানোর অনুমতি থাকলেও ১৫০টির অধিক রঙীন বিলবোর্ড স্থাপন ও প্রতি ইউনিয়ন এবং সিটি কর্পোরেশন ওয়ার্ডে ১টি করে নির্বাচনী অফিস করার অনুমতি থাকলেও (১৭টি) ২শতাধিক অফিস করা হয়। অভিযোগ করার পরেও তার কোন আইনী প্রতিকার পাওয়া যায়নি।

আপনারা দেখেছেন,নিরপেক্ষ কেন্দ্রগুলোতে পোস্টাল ব্যালট কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্রের ফলাফলে আমি বেশি ভোট পেয়েছি। ঠিক এভাবে অপর কেন্দ্রগুলোতেও যদি নিরপেক্ষতা ও স্বাভাবিক পরিবেশ বজায় থাকতো তাহলে আমিই বেশি ভোট পেতাম।এখান থেকে বুঝা যায়,আমি পরাজিত হইনি, আমাকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে।

এসব কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ হাটহাজারী ও বায়েজিদ (আংশিক) আসনের যে ফলাফল বেসরকারীভাবে ঘোষণা করা হয়েছে তা আমি ঘৃণাভরে প্রত্যাক্ষাণ করছি।

১১দলীয় জোটের অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব বাংলাদেশ খেলাফত মজলিশের সম্মনিত আমির আমার প্রিয় নেতা মাওলানা মামুনুল হক সাহেবের ঢাকা-১৩ আসনে কূটকৌশল করে সুনিশ্চিত বিজয় থেকে বঞ্চিত করা হয়েছে।যা জাতির জন্য অত্যান্ত বেদনাদায়ক ও কলংকজনক বলে আমি মনে করি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ হাটহাজারী ও বায়েজিদ (আংশিক) আসনে এভাবে এসব যুলুম ,অনিয়ম ও অত্যচারীদের বিচার আমি আমার আল্লাহকে দিলাম।

তিনি দেশে বিদেশে সকল ভোটার, সকল ভোটকর্মী, ভোট পরিচালক, ১১দলীয় ঐক্যজোট শীর্ষ ও স্থানীয় নেতৃবৃন্দসহ সবাইকে ধণ্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আরও পড়ুন সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ০১জন আসামীসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ এবং ০১টি সিএনজি আটক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park