1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

পিরোজপুর-১ আসনে বড় ব্যবধানে জয় পেলেন মাসুদ সাঈদী

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পঠিত
76

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিবেদক:

পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-ইন্দুরকানি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাসুদ সাঈদী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবু সাঈদ স্বাক্ষরীত এই ফলাফল ঘোষণা করা হয়।

এ আসনে তার শক্ত প্রতিদ্বন্দী ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন।

এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সাবেক আহবায়ক আলমগীর হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট।

এ আসনটিতে নারী ও বয়স্ক ভোটারদের উপস্থিতিতে বেড়ে যায় জামায়াত প্রার্থীর ভোটের পাল্লা। বিশেষ করে নিজ উপজেলা ইন্দুরকানিতে বাজিমাত দেখিয়েছেন মাসুদ সাঈদী। এই উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৯ টি কেন্দ্রে ৬৩ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।

বিএনপি প্রার্থীর চেয়ে এখানে ২০ হাজার ৯৪৮ ভোট বেশি পেয়েছেন তিনি। নিজ উপজেলায় বড় ব্যবধানে এগিয়ে থাকায় মাসুদ সাঈদীর জয়ের পথ আরো সুগম হয়ে যায়।

এ উপজেলাটি ভোটের সমীকরনে বিএনপি জামায়াতের সমানে সমান ঘাটি হলেও এ নির্বাচনে তারা রিজার্ভ ভোট থেকে পিছিয়ে পড়েন। ধানের শীষের প্রার্থী এখানে মাত্র ১২ হাজার ৬৪৫ ভোট পেয়েছেন।

তবে মাসুদ সাঈদীর পিতা সাবেক এমপি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ব্যক্তি ইমেজকে কাজে লাগিয়ে নিজ উপজেলায় ভোটের দৌড়ে অনেকটাই এগিয়ে গেছেন তিনি এমনটাই মনে করেন অনেকে।

এদিকে বিএনপির প্রার্থী আলমগীর হোসেনের নিজ এলাকায় পিরোজপুর সদর উপজেলা থেকেও মাসুদ সাঈদী তের হাজারের বেশি ভোটে এগিয়ে ছিল। নিজ এলাকা থেকে আশানুরুপ ভোট না পাওয়ায় পাল্টে যায় ধানের শীষের প্রার্থীর ভোটের হিসেব নিকেষ।

সংসদীয় আসনটির হিন্দু অধ্যুষিত অপর উপজেলা নাজিরপুরে বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকে ভোট পান ৫৪ হাজার ১৫৪ ভোট এবং এখানে দাঁড়িপাল্লার প্রার্থী ভোট পেয়েছেন ৪৫ হাজার ৬৪১ ভোট।

এ উপজেলাটি থেকে ৮ হাজার ৫১৩ ভোটে এগিয়ে ছিলেন অধ্যক্ষ আলমগীর হোসেন। তবে তিন উপজেলা মিলিয়ে তার ভোটের ব্যবধান বেড়ে যায় ২৫ হাজার ৫৫৪ ।

নির্বাচনে দুটি দলের কর্মী সমর্থকরাই নিজ নিজ প্রার্থীকে বিজয়ী করতে ভোটের আগ মুহূর্ত পর্যন্ত আটঘাট বেঁধে মাঠে ছিল।

এই আসনটিতে ১৬৮টি কেন্দ্রে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে বলে দাবি প্রশাসনের।

উল্লেখ্য, ১৯৯৬ ও ২০০১ সালে পরপর দুটি সংসদ নির্বাচনে এই আসনটিতে জামায়াত থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মাসুদ সাঈদীর পিতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী।

বড় ব্যবধানে পিতার সেই আসনেই জামায়াতের প্রার্থী হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেলেন মাসুদ সাঈদী।

আরও পড়ুন নড়াইলে রেল ব্রিজসংলগ্ন বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park