
নড়াইল প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নড়াইলে সফরে আসছেন। তার এই সফরকে ঘিরে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় জেলা জামায়াতের কার্যালয়ে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করেন নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমীর ও নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।
তিনি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামীর আমীরের আগমনকে কেন্দ্র করে অনুষ্ঠেয় জনসভা সফল করতে সাংগঠনিক ব্যবস্থাপনা, নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী ও নড়াইল-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মো: ওবায়দুল্লাহ কায়সার, জামায়াত নেতা ড. আব্দুস সোবহান।
আরও পড়ুন নড়াইল-২ আসেন স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের জনসভা
Leave a Reply