
সাইদুর রহমান (রুবেল মোল্লা):ঢাকা জেলা প্রতিনিধি :
ধামরাইয়ের ঐতিহ্যবাহী বালিকা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সাবেক ভাইস চেয়ারম্যান ও যদুনাথ শরৎ চন্দ্র বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি তপন ব্যানাজী পরলোকগমন করেছেন।
কর্মজীবনে তিনি হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে অসংখ্য মানুষের সেবা করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে সহ অসংখ্য গুন গ্রাহী রেখে গেছেন।
গত শনিবার সকাল সাড়ে ১১টায় দিকে ঢাকা ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন।
তার পরিবার নিহত লাশ ঢাকা ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ধামরাই উপজেলা পৌরসভা কায়েতপাড়া বাড়িতে নিয়ে আসেন। পরে নিহতের পরিবার গত শনিবার বিকালে ধামরাই পৌরসভা শ্মশান ঘাটে তপন ব্যানাজীর দেহ শ্মশানে সৎকার সম্পন্ন করা হয়।
তপন ব্যানাজীর মৃত্যুতে সাংবাদিক, হিন্দু
সম্প্রদায়ের লোক সহ গণমান্য ব্যক্তিবর্গ গন তার বিদ্রেহী আত্না শান্তি কামনা ওশোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন বৈষম্যহীন এক দফা দাবি ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ
Leave a Reply