1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

নড়াইলে ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে ট্রলার থেকে পড়ে নিখোঁজ ১

  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৮৬ বার পঠিত
98

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে নবগঙ্গা নদীতে পড়ে মনোজ পাইক (৪৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার কাঞ্চনপুর ঘাট এলাকায় একটি চলন্ত ট্রলার থেকে তিনি নদীতে পড়ে যান।
নিখোঁজ মনোজ পাইক খুলনার দিঘলিয়া উপজেলার কামারগাতী গ্রামের সুনীল পাইকের ছেলে।

পুলিশ ও নিখোঁজের স্বজনরা জানান, শুক্রবার দুপুরে খুলনার দিঘলিয়া থেকে কালিয়া উপজেলার কালুখালী এলাকায় মতুয়া সম্প্রদায়ের একটি ধর্মীয় সমাবেশে যোগ দিতে ৩৫ জনের একটি দলের সঙ্গে এসেছিলেন মনোজ। অনুষ্ঠান শেষে রাতে ইঞ্জিনচালিত ছোট নৌকায় (ট্রলার) করে দলটি দিঘলিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে কাঞ্চনপুর শ্মশান এলাকায় পৌঁছালে মনোজ অসাবধানতাবশত ট্রলার থেকে নদীতে পড়ে তলিয়ে যান। সহযাত্রীরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে খুলনায় ফিরে যান।

নিখোঁজ মনোজের ভাই সবুজ পাইক জানান, তার ভাই দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, ট্রলারে থাকা অবস্থায় শারীরিক অসুস্থতার কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছেন। পরে স্বজনরা মুঠোফোনের মাধ্যমে কালিয়া থানা ও বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়িকে বিষয়টি অবহিত করেন।

বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান জানান, খবর পেয়ে আমরা স্থানীয়দের সহায়তায় রাতেই প্রাথমিক তল্লাশি চালিয়েছি। তবে অন্ধকারের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। সকালে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু করবেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে নৌ পুলিশ ও থানা পুলিশ সমন্বয় করে কাজ করছে।

আরও পড়ুন নরসিংদীতে পাঁচটি সংসদীয় আসনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park