
ফার্মগেট, তেজকুনীপাড়া, মনিপুরীপাড়াসহ ঢাকার বিভিন্ন এলাকায় থমথমে পরিবেশ আমি ( ইঞ্জিনিয়ার মুহাম্মদ নূরুল আমিন ) সহ আরো ২৫ থেকে ৩০ জন, আমার প্রতিবেশিসহ বন্ধু -বান্ধব মিলে আন্দোলনে অংশ গ্রহন করি । ঐ দিন দুপুরের খাবার আমার বাসায় আয়োজন করি , খাওয়ার পর ঐ সময়ের আন্দোলন নিয়ে আলোচনা পর্যালোচনা করি এবার গণঅভ্যুত্থান হবেই এবং সরকার পতন হবেই । তারই আলোকে আমরা একটি সংগঠন করবো বলে সবাইকে প্রস্তাব করি , এতে আমরা সবাই এক হই এবং নাম প্রস্তাব করি “বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল-বিএনআরপি ” একটি রাজনৈতিক দল হবে যা সম্পর্ণরুপে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া ।
যেখানে থাকবে ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধের চেতনা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান কে ধারণ করবে এই সংগঠনের সকল নেত্রবৃন্দু ।
আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই গণতন্ত্র কে বুকে ধারণ করে সন্ত্রাসবাদ, চাঁদাবাজ, দখলবাজ, দূনীর্তিমুক্ত একটি বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কে গঠন করার প্রত্যয় গ্রহন করি , ৫ ই জুলাই ছাত্র জনতার সমন্বয়ে গণঅভ্যুত্থান সফল হয়, অতপর বাংলাদেশের সমগ্র জেলা এবং বেশকিছু উপজেলাসহ ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে (চলমান) দেশ ও জনগনের স্বার্থে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে কাজ করে চলছি,- বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল-বিএনআরপি ।
স্লোগান – ” সংগ্রাম – ঐক্য – প্রতিবাদ ”
আরও পড়ুন গনভোট নিয়ে নলছিটিতে ব্যবসায়িদের সাথে ইউএনওর মত বিনিময় সভা
Leave a Reply