
জয়পুরহাট প্রতিনিধি : রামবাবু বর্মন
মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার, পাঁচবিবি সার্কেলের সার্বিক তত্ত্বাবধানে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ও পরিদর্শক (তদন্ত) নৃপেন্দ্রনাথ সিংহের তত্ত্বাবধানে কালাই থানার চৌকস কর্মকর্তা এসআই মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কালাই থানার এফআইআর নং– ৮/২৬, তারিখ ১৫ মার্চ ২০১৬, সময় ১৭.১৫ মিনিট, ধারা ২৫-বি(১)(বি), ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ৫ (পাঁচ) বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি মোঃ আব্দুর রশিদ (৫৬), পিতা– মোঃ আব্দুস সাত্তার মন্ডল, স্থায়ী ঠিকানা– গ্রাম সড়াইল, থানা কালাই, জেলা জয়পুরহাট—কে গ্রেফতার করা হয়।
গত ইংরেজি ১৭/০১/২০২৬ তারিখে ঢাকা মেট্রোপলিটন এলাকার মতিঝিল থানাধীন মধুবাগ এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামিকে কালাই থানায় নিয়ে আসা হয়।
পরবর্তীতে আজ ১৮/০১/২০২৬ তারিখ সকাল ১১টা ৩০ মিনিটে যথাযথ পুলিশ প্রহরায় আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন নড়াইলের কালিয়ায় রোগীর সেবা বাদ দিয়ে গানে মগ্ন নার্স ও প্রধান সহকারি গনেশ চন্দ্র
Leave a Reply