1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

রাউজানে কদলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পঠিত
128

মোঃ আতিক উল্লাহ চৌধুরী চট্টগ্রাম।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, ‘মাদার অব ডেমোক্রেসি’ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে চট্টগ্রাম-০৬ (রাউজান) উপজেলার ০৮নং কদলপুর ইউনিয়নে খতমে কোরআন, খতমে গাউসিয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাবেক সংসদ সদস্য ও রাষ্ট্রদূত, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং চট্টগ্রাম-০৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব গোলাম আকবর খোন্দকার-এর পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে কদলপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে খতমে কোরআন ও খতমে গাউসিয়া শেষে মিলাদ ও বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি, গণতন্ত্র ও জনগণের শান্তি কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কদলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবছারুজামান চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক সাহসী ও আপসহীন নেতৃত্বের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকাল শুধু একটি দলের নয়, বরং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।তিনি আরও বলেন,আজকের এই শোকাবহ দিনে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করছি।

অনুষ্ঠানে কদলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এনাম, সহ-সভাপতি নাছের, সহ যুগ্ম সাধারণ সম্পাদক কবির, সহ সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর বক্তব্য রাখেন এবং মরহুম নেত্রীর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন।

এছাড়াও কদলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল আবছার দুলাল, সাধারণ সম্পাদক আবদুল আল মামুনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মালেক সওদাগর, সালাউদ্দিন, ফোরকান সওদাগর, আবদুল্লাহ মেম্বার, জাহাঙ্গীর আলম, নুরুন্নবী, খোরশেদ আলম, বাবুল, আলম, ডা. কাসেম, মো. জালাল, বাচ্চু মিয়া, হোসেন, হাবিবুল্লাহ, নুর মোহাম্মদ, আক্কাস, আকতার, জামাল, ইলিয়াস, ইউছুফ, আবছার, শাহ আলম ও মুছা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বারবার গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রশ্নে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করেছে।

তাঁর রাজনৈতিক আদর্শ ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে তারা মন্তব্য করেন।শেষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। শোকাবহ এই আয়োজনে নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের দায়ে দুইজনের কারাদণ্ড

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park