1. aa01944785689@gmail.com : AFJAL SHARIF : AFJAL SHARIF
  2. samad@gmail.com : Abdus Samad : Abdus Samad
  3. admin@dashani24.com : admin :
  4. alamgirhosen3002@gmail.com : Alamgir Hosen : Alamgir Hosen
  5. aminulbahar3331@gmail.com : Md. Aminul Islam : Md. Aminul Islam
  6. a01944785689@gmail.com : Most. Khadiza Akter : Most. Khadiza Akter
  7. enamjournalist2023@gmail.com : Enam Journalist : Enam Journalist
  8. No-fozlurbc@gmail.com : Md Fozlur Rahman : Md Fozlur Rahman
  9. afzalhossain.bokshi13@gmail.com : Md Haurn Or Rashid : Md Haurn Or Rashid
  10. liton@gmail.com : Md. Liton Islam : Md. Liton Islam
  11. mdimanali358@gmail.com : Md Iman Ali : Md Iman Ali
  12. mdpalashkhan063@gmail.com : md palash Khan : md palash Khan
  13. mr6360850@gmail.com : Md Masud Lilfamari : Md Masud Lilfamari
  14. r01944785689@gmail.com : Rashadul Islam Rony : Rashadul Islam Rony
  15. samrulhaquesh29@gmail.com : Samrul Haque : Samrul Haque
  16. sanjidhowlader2@gmail.com : Sanjid Howlader : Sanjid Howlader
  17. siam200575@gmail.com : Tarikul Islam : Tarikul Islam
  18. tariqulislam.edge@gmail.com : Md. Islam : Md. Islam
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ কামালপুর মুক্ত দিবস গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র রাজিবপুরে অটো-টেম্পু, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ’রিহ্যাব’এর প্রতিনিধি,, হরিপুরে পরিবেশ রক্ষায় ১ হাজার ৮৪৪ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন ফ্যাসিস্ট আমলের মতো নিম্নমানের কাজ এই সরকারের সময়ে আর চলবে না-এমপি খানসামায় কৃষক কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন ও বিনামূল্যে বীজ-রাসায়নিক সার বিতরণ নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জনাব গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার মিমপ্রেক্স এগ্রোকেমিক্যালসের রিটেইলার সমাবেশ ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত নাকাই খাল পুনঃখননে ব্যয় সাশ্রয়, সরকারি কোষাগারে ফেরত প্রায় ৪২ লাখ

নরসিংদীর পাঁচ আসনেই মরিয়া বিএনপি জামায়াত

  • আপডেট সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ বার পঠিত
64

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি।

নরসিংদীতে জমে উঠেছে নির্বাচনি কর্মযজ্ঞ। ঘরোয়া উঠান বৈঠক আর সভা-সমাবেশের মধ্য দিয়ে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। প্রসঙ্গত, একসময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিল নরসিংদীর পাঁচটি আসনই। কিন্তু ২০০৮ থেকে ২০২৪ সাল আসনগুলো আওয়ামী লীগের দখলে ছিল।

এবার পরিবর্তিত পরিস্থিতিতে পুরোনো দুর্গ ফিরে পেতে চাইছে বিএনপি। তাই পাড়ামহল্লা থেকে শুর করে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম বা চরাঞ্চলগুলোতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে বিএনপি। একইভাবে আসনগুলো দখলে নিতে মরিয়া জামায়াতে ইসলামীও। দলটি তাদের প্রার্থীদের বিজয়ী করতে সর্বশক্তি নিয়ে তৎপরতা চালাচ্ছে। মাঠের তথ্যানুযায়ী, আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে পাঁচটি আসনেই বিএনপি ও জামায়াতের মধ্যে লড়াই হবে। যদিও মাঠে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, এনসিপিসহ অন্য কয়েকটি দলের প্রার্থীরা।

নরসিংদী-১ (সদর) : এ আসনে বিএনপি থেকে লড়ছেন হেভিওয়েট নেতা দলটির যুগ্ম মহাসচিব, সাবেক এমপি, জেলা বিএনপির সভাপতি খায়রল কবির খোকন। জামায়াত থেকে লড়ছেন মো. ইব্রাহিম ভূঁইয়া। এ ছাড়া এনসিপি থেকে আবদুল্লা আল ফয়সাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা শওকত হোসাইন সরকার, বাংলাদেশ খেলাফত মজলিসের মাহমুদুল হক ভূঁইয়া প্রার্থী হিসেবে তৎপর রয়েছেন।

নরসিংদী-২ (পলাশ) : এ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন হ্যাভিওয়েট নেতা দলটির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবদুুল মঈন খান। এ আসনে মঈন খানের বিজয় অনেকটা নিশ্চিত বলে এলাকাবাসী মনে করেন।

জামায়াতে ইসলামী থেকে লড়ছেন জেলা জামায়াতের সেক্রেটারি উপাধ্যক্ষ মো. আমজাদ হোসেন, এনসিপি থেকে সারোয়ার তুষার, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার মহসিন আহমেদ, খেলাফত মজলিশ থেকে মোহাম্মদ মহিউদ্দিন জামিল।
নরসিংদী-৩ (শিবপুর) : এবারের নির্বাচনে বিএনপি থেকে লড়ছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তাফিজুর রহমান কাউছার।

বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক এলজিআরডি মন্ত্রী প্রয়াত আবদুুল মান্নান ভূঁইয়ার স্মৃতি ধরে রাখতে এ আসন থেকে মান্নান ভূঁইয়া স্মৃতি পরিষদের আহ্বায়ক ও শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ-উল-ইসলাম মৃধা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) : এ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল। জামায়াতে ইসলামীর প্রার্থী মো. জাহাঙ্গীর আলম।
নরসিংদী-৫ (রায়পুরা) : এ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় বিজ্ঞাপন ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। জামায়াতে ইসলামীর প্রার্থী জাহাঙ্গীর আলম। এ ছাড়া ইসলামী আন্দোলনের মো. বদরজ্জামানও প্রার্থী। এ আসনে বিএনপির প্রার্থীর সঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে বলে স্থানীয়দের ধারণা।

আরও পড়ুন যশোর রেলগেট টু চেকপোস্ট প্রায় রাতেই ছিনতাই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Dashani 24
Theme Customized By Shakil IT Park