
মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
দিনাজপুর জেলা পুলিশের সদস্যদের নির্বাচনি দায়িত্ব সুষ্ঠু ও পেশাদারিত্বের সঙ্গে পালনের লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী “দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার ২২তম ব্যাচ” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব, যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রত্যেক পুলিশ সদস্যকে সতর্ক, দৃঢ় ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম মো. বাকীবিল্লাহ, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, দিনাজপুর।
এ সময় প্রশিক্ষণ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন সীমান্তে চোরাকারবারিরা রুট পরিবর্তন করেও অবশেষে ৫৯ বিজিবির কাছে মাদকসহ আটক ১
Leave a Reply