
সুকুমার রায় ( কাহারোল) দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর-১ ( বীরগঞ্জ – কাহারোল) আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী বীর গন্জ উপজেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সহ-সভাপতি ও বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মন্জু বীর গন্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সুমা খাতুনের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। বীর গন্জ উপজেলায় মনোনয়ন পত্র দাখিল করার পর তিনি তার নির্বাচনী এলাকা কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম এর নিকটও মনোনয়ন পত্রের অনুলিপি দাখিল করেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বীরগন্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুমা খাতুনের কার্যালয়ে নির্ধারিত নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দেন ।এ দিকে তার নির্বাচনী এলাকা কাহারোল উপজেলায় মনোনয়ন পত্রের অনুলিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, দপ্তর সম্পাদক মোঃ মতিউর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাদেকুল ইসলাম সাদেক, যুগ্ম আহবায়ক মোঃ ইমরান সর্দার, যুগ্ম আহবায়ক মোঃ জুয়েল রানা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কাহারোল উপজেলায় মনোনয়নের অনুলিপি দাখিল শেষে উপজেলা দলীয় কার্যালয়ে তিনি উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে ডাঃ শরিফা করিম স্বর্ণা গণমাধ্যমকর্মীদের সাথে সংক্ষিপ্ত আলাপকালে সকলের কাছে দোয়া কামনা করেন।
আরও পড়ুন জাতীয় নির্বাচনে অংশ নিতে মনোনয়ন জমা দিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী এড. আবুল কালাম
Leave a Reply