
কাহারোল (দিনাজপুর)
প্রতিনিধি।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দিনাজপুর -১( বীর গন্জ – কাহারোল) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ মতিউর রহমান সোমবার (২৯ ডিসেম্বর) দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ রফিকুল ইসলাম এর নিকট তিনি তাঁর মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে দাখিল করেন।
মনোনয়নপত্র জমাদানকালে তাঁর সাথে বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী মাওলানা মোঃ আজিজুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ জাকিরুল ইসলাম, কাহারোল উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ তরিকুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ রাশেদুন নবী বাবু ও জেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
আরও পড়ুন সুশাসন,শান্তি ও পরিবর্তনের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকের মনোনয়নপত্র দাখিল —- নূরুল ইসলাম বুলবুল
Leave a Reply