
পলাশ সোনারগাঁও প্রতিনিধি :নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামিনে মুক্তি পাওয়া হত্যা মামলার আসামিরা আবারও অভিযোগে বাদিকে কুপিয়ে জখম করেছে। রোববার দুপুর উপজেলার ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় দায়ের করা লিখিত অভিযোগে বাদী সেতেরা বেগম জানান, তিনি পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী। তার সাত বছরের মেয়ে হুমায়রা আক্তারকে প্রতিবেশী শুকুর আলীর পরিবার হত্যা করে লাশ গুম করে রাখে। এ ঘটনায় ২০২২ সালের ২৯ জুলাই তিনি সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন।
সম্প্রতি ওই আসামিরা আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন এবং বাদি ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিতে শুরু করেন। রোববার দুপুরে সেতেরা বেগমের ছেলে সজিব আনন্দশিপইয়ার্ড এলাকায় যাওয়ার সময় শুকুর আলী পূর্ব পরিকল্পিতভাবে তার ছেলে, জিয়াউর ও জিহাদকে পথরোধ করেন এবং মামলা তুলে নেওয়ার হুমকি দেন।
কিন্তু মামলা তুলে নিতে অস্বীকৃতি জানালে তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে আশপাশের লোকজন ছুটে আসলে আসামিরা আবারও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন নড়াইলে মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
Leave a Reply