
জয়পুরহাট প্রতিনিধি : শ্রী রামবাবু বর্মন
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থা (মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়) এর বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা’র সার্বিক তত্ত্বাবধানে প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা সাজিয়া আফরীন আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন।
২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় ক্যাটারিং, বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়ার ডিজাইন ও ইভেন্ট ম্যানেজমেন্ট ট্রেডের প্রথম ও দ্বিতীয় ব্যাচের মোট ২০০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ভাতার চেক বিতরণ করা হয়।
এ সময় প্রকল্পের প্রশিক্ষক আফজাল হোসেন, প্রশিক্ষক নাজনিন নাহার নাহিদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন সরিষাবাড়ীতে মানব কল্যাণ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
Leave a Reply