
মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় অপারেশন ডেভিল হান্ট ফেজ – বিশেষ অভিযানে মোঃ আব্দুল রহিম মাতুব্বার (৫৫) নামে এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনাজদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত রহিম মাতুব্বার ওই ইউনিয়নের মিনাজদিয়া গ্রেমের মৃত্যু জয়নুদ্দিন মাতুব্বরের ছেলে। তিনি উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অপারেশন ডেভিল হান্ট ফেজ -২ নামক বিশেষ অভিযান পরিচালনা করে কৃষক লীগ নেতা আব্দুর রহিম কে গ্রেফতার করা হয়েছে। তাকে বিস্ফোরদ্ধব্য আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
আরও পড়ুন সালথায় কৃষকের বসতবাড়িতে প্রতিপক্ষের হামলা ও ভাংচুর এলাকায় চরম উত্তেজনা
Leave a Reply