
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার উদয়সাগর গ্রামে একটি পুকুর থেকে অজ্ঞাত হিসেবে উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আব্দুস সালাম। তিনি দীর্ঘদিন ধরে কালীবাড়ী বাজার মন্দিরের সামনে শাক বিক্রি করে আসছিলেন।
আজ সকালে স্থানীয় এলাকাবাসী উদয়সাগর গ্রামের একটি পুকুরে লাশ ভাসতে দেখে প্রশাসনকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করার পর তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সালাম গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সালাম দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, তিন দিন আগে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পুকুরের পানিতে পরিষ্কার হতে গেলে হঠাৎ মৃগী রোগের লক্ষণ দেখা দেয়। এসময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যান এবং ডুবে মৃত্যুবরণ করেন।
দীর্ঘদিন ধরে বাজারে শাক বিক্রির সুবাদে তিনি এলাকায় পরিচিত মুখ ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পলাশবাড়ী থানা পুলিশ আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
আরও পড়ুন আমতলিতে একটি সাংবাদিক সংগঠনের ব্যাপক চাঁদাবাজি কর্মকর্তা ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি
Leave a Reply